ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন

১০ জুন ২০২১, ০৩:১৯ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত ১৯তম কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়৷

বুধবার (৯ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনির চৌধুরী অডিটোরিয়ামে সংগঠনটির নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। এতে ২০২১-২২ মেয়াদে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে সংস্কৃত বিভাগের রজত পাল এবং সাধারণ সম্পাদক পদে ফুটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের মো. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

পড়ুনঃ অনার্সের কোর্স ফেল করেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহ-সভাপতি পদে বেলায়েত হাসান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা জান্নাত, সাংগঠনিক সম্পাদক মুবতাসিম ইশরাক অন্তু, সহ-সাংগঠনিক সম্পাদক সাবরিনা জেবিন সেঁজুতি, অর্থ সম্পাদক তাহনিয়াতুল জান্নাত সামিরা, সহ-অর্থ সম্পাদক তালহা চৌধুরী, দপ্তর সম্পাদক মো: নকিব হাসান, সহ-দপ্তর সম্পাদক তামজিদ আহমেদ, প্রচার সম্পাদক তাসফিয়া তিমিদা সহ-প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জায়েদ মাহমুদ, মিনহাজুল ইসলাম, আয়েশা জাহান সারাহ, আসিফ হাসান, রাইসা মোয়াজ্জেম এবং খাদিজাতুল জান্নাত সুমী।

সভায় উপস্থিত ছিলেন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিইউপিএসের উপদেষ্টা হাসান আল শাফি ও ডিইউপিএসের ১১, ১৩, ১৫, ১৬, ১৭ তম কার্যকরী কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ট্যাগ: ঢাবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬