দেশের দ্রুততম মানবী রাবির সাবেক শিক্ষার্থী শিরিন

১৫ জানুয়ারি ২০২১, ১০:৫৯ PM
শিরিন আক্তার

শিরিন আক্তার © টিডিসি ফটো

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা ১১ বারের মতো দেশের দ্রুততম নারী এ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিরিন আক্তার। আজ শুক্রবার বিকেলে মাত্র ১১ মিনিট ৮০ সেকেন্ড সময়ে ১০০ মিটারের স্প্রিন্ট জয় করে স্বর্ণপদক তুলে নেন এই দ্রুততম মানবী।

এসময় জাতীয় স্টেডিয়ামের মাঠে প্রায় একযুগের এই সফলতায় মহান প্রভুর নিকট শুকরিয়া জানিয়ে সকলের কাছে দোয়া পার্থনা করেছেন এই নারী এ্যাথলেট।

সাতক্ষীর সদরের দহকোলা গ্রামের শিরিন আক্তার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। শেখ আবদুল মজিদ ও আঙ্গুরা বেগম দম্পতির কোনো ছেলে নেই। চার বোনের মধ্যে শিরিন দ্বিতীয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এখন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। এছাড়া বিকেএসপির শিক্ষার্থীও ছিলেন তিনি। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান হলেও খেলার মাঠে দ্বিতীয় কমই হয়েছেন। প্রথম হওয়াটাই তার সবচেয়ে বড় নেশা।

ছোটবেলা থেকেই অনেক চটপটে এবং ভবঘুরে সভাবের হওয়ার ফলে 'অকর্মার ঢেঁকি, তোকে দিয়ে কিছু হবে না। অমুকের মেয়ের পা ধোয়া পানি খা গিয়ে’- মায়ের এমন অনেক কথা শুনে শৈশব পার করেছেন শিরিন। তিনি তার মেয়ে শিরিনকে আর অকর্মা বলেন না। দেশসেরা এই মানবীর কর্মপ্রচেষ্টা ও সফলতায় মুগ্ধ তার মা আঙুরা বেগম।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬