নানা আয়োজনে ইবির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২২ নভেম্বর ২০২০, ০৩:১৬ PM
ইবির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস। প্রতিবছর দিনটি স্মরণীয় করে রাখার জন্য জাঁকজমকভাবে পালন করা হয়। তবে করোনা মহামারির কারণে এবার স্বল্পপরিসরে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বরে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিভিন্ন প্রজাতির ৪২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এরপর প্রশাসন ভবনের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এ ওয়েবিনারে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ অংশ নিবেন। ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মোস্তাফিজ-এর সঞ্চালনায় ওয়েবিনার-এ স্বাগত বক্তব্য দিবেন ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটি ২০২০-এর আহ্বায়ক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া।

বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, প্রান্তিক জনপদের এ বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ আবাসিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। যুগের চাহিদানুযায়ী এখানের প্রতিটি বিভাগকে গবেষণা ও উদ্ভাবনের দূর্গ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, আজ ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস। ১৯৭৯ সালের এই দিনে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয়। বহু বাঁধা বিপত্তি পেরিয়ে ৪১ বছর পেরিয়ে আজ ৪২তম বর্ষে পদার্পণ করছে বিশ্ববিদ্যালয়টি।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬