মহাসমাবেশ শুরু, স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ

০৯ অক্টোবর ২০২০, ০৫:৩৬ PM
শাহবাগে ধর্ষণবিরোধী প্রতিবাদ কর্মসূচি

শাহবাগে ধর্ষণবিরোধী প্রতিবাদ কর্মসূচি © ফাইল ফটো

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চলমান এই আন্দোলনকে আরও বেগবান করতে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে পৌনে ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। এতে করে জাদুঘরের সামনের রাস্তা জনাকীর্ণ হয়ে ওঠে।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এই গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করা হয়। ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এই গণঅবস্থানে অংশ নেন।

মহাসমাবেশের শুরুতেই ধর্ষণবিরোধী মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসে যোগ দিয়েছেন। এ সময় তাদের নানা স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬