ভোলার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে আজ

৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার পৌরসভার একাংশসহ সদর উপজেলার কয়েকটি এলাকায় আজ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। শুক্রবার (৩০ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ভোলা পৌরসভার কিছু অংশ এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি সংস্কার কাজের কারণে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সদর পৌরসভার হোমিও কলেজ রোড, কাঠ মার্কেট, বিসিক, পাসপোর্ট অফিস, আলতাজের রহমান কলেজ রোড ও গোলদার বাড়ি। সদর উপজেলাধীন আগারপোল, মাদরাসা বাজার, ডাকাতিয়া চৌমুহনী, আলীনগর, বিশ্বরোড, খেয়াঘাট রোড, কোস্ট গার্ড এলাকা, সর্দার বাড়ি, হাওলাদার মার্কেট, পাটওয়ারী বাড়ি রোড, বাবুল মোল্লা ব্রিজ, কলঘাট বাজার, সদুরচর, ডকইয়ার্ড, মুকুল ব্রিকস, চৌমুহনী বাজার, নাজিমুদ্দিন সড়ক, টেকনাগো চৌমুহনী, উকিল বাড়ি, সাহেব আলী মার্কেট, বন্ধুজন স্কুল, বিএনপি বাজার, মসজিদ মার্কেট, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল রোড, রেন্টাল পাওয়ার প্লান্ট এলাকা, গ্যাস ফিল্ড, ধোপা বাড়ি, খেয়াঘাট চৌমুহনী, কাজী ফার্ম, অটো রাইচ, অটো ব্রিকস কোল্ড স্টোরেজ, শান্তির হাট ও ফ্রেন্ড ব্রিকস।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই সংস্কার কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9