তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ

৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জের সদর উপজেলা পাইকপাড়ায় বিসিক পার্কে আয়োজিত জনসভায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভার মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

পরবর্তীতে বিকেল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরম্নন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল জেলায় এটিই তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলে যাবেন তারেক রহমান। সেখানে তার প্রথম রাজনৈতিক জনসভার অংশ হতে উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950