ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরলেন প্রভোস্ট

০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ PM
ঢাবির স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের ধরা পড়া শিক্ষার্থীরা

ঢাবির স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের ধরা পড়া শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের সময় ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছেন হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। তাদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আজ বুধবার (২ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান প্রভোস্ট। জানা গেছে, গাঁজা সেবনের সময় ছাদে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণের হাতে ধরা পড়েন তারা। এ সময় গাঁজার বিপুল সরঞ্জামাদিও পাওয়া যায়। অভিযানের সময় তার সাথে ছিলেন আবাসিক শিক্ষক রনি মৃধা ও সাইফুল ইসলাম।

হল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আটক ৫ শিক্ষার্থী হলেন- মোরশেদুল ইসলাম আকাশ (২০১৮-১৯ শিক্ষাবর্ষ), সিফাত (২০২১-২২), ছাত্রদল কর্মী ওবাইদ ত্বকি (২০২১-২২), পলক সানজিদ শুভ (২০২১-২২) এবং সুমন (২০২২-২৩)। তাদের গাঁজা সেবনের সিসি ক্যামেরার ফুটেজও দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। তবে এ বিষয়ে চেষ্টা করেও তাৎক্ষনিকভাবে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আরও খবর: পে স্কেলের গেজেট কবে, যা বলছেন মন্ত্রিপরিষদ সচিব

এ তথ্য নিশ্চিত করে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হলের ছাদে গাঁজা খাওয়ার সময় তাদের হাতেনাতে ধরেছি। তাদের নিষেধ করলেও শোনেনি।’

তিনি আরও বলেন, ‘আটক সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার আমরা এ বিষয়ে মিটিংয়ে বসব। আলোচনার মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬