অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির আইবিএর সাবেক অধ্যাপক জাকির

৩১ আগস্ট ২০২৬, ০৪:১০ PM
অধ্যাপক ড. মো. জাকির হোসেন

অধ্যাপক ড. মো. জাকির হোসেন © টিডিসি সম্পাদিত

রাজধানীর বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএর সাবেক অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (৩১ আগস্ট) এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিন শর্তে নতুন এই ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো মধ্যে রয়েছে- ভিসি পদে ড. মো. জাকির হোসেনের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

ড. মো. জাকির হোসেন বর্তমানে আইকন কলেজ অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (যুক্তরাজ্যের লিংকন বিশপ ইউনিভার্সিটি এবং ফালমাউথ ইউনিভার্সিটির অংশীদারিত্বে) এর ম্যানেজমেন্ট স্টাডিজের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬