ঢাকা বিশ্ববিদ্যালয়

২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের আহ্বান হামিমের

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ PM
শেখ তানভীর বারি হামিম

শেখ তানভীর বারি হামিম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্ট্রাল লাইব্রেরির এসি নষ্ট হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত মেরামতের আহ্বান জানিয়েছেন ঢাবির কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামিম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দ্রুত এসি সংস্কারের আহ্বান জানানোর কথা জানান তিনি। 

ফেসবুকে হামিম লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির ১৪টি এসি গত ২০ দিন ধরে খুলে মেরামতের জন্য নেয়া হলেও এখনও সেগুলি লাগেনি। ফলে, শিক্ষার্থীদের ব্যাপক কষ্টের মধ্যে দিয়ে লাইব্রেরিতে সময় কাটাতে হচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরে আমি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) স্যারের সাথে কথা বলেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কে অনুরোধ করি- অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সার্বিক পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করার জন্য। স্বাক্ষর আর অনুমোদনের বেড়াজালে পড়ে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ যেন ব্যাহত না হয়।’

উল্লেখ্য ২০২৫ সালের ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল সাধারণ সম্পাদক (জিএস) থেকে জিএস পদে নির্বাচন করে ৫,২৮৩ ভোট পেয়েছিলেন হামিম। 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬