অব্যাহতি পাওয়ার পর দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে : হামিম

১৮ মে ২০২৬, ০৫:০২ PM
কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম

কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম © সংগৃহীত

অব্যাহতি পাওয়ার পর দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি পাওয়া ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সোমবার (১৮ মে) নিজের ভেরিফাইড ফেসবুকে দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়া নিয়ে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজের ২০১৮-১০১৯ সেশনের এই শিক্ষার্থী। 

২০২৫ সালে ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলে জিএস পদে নির্বাচন করা এই নেতা বলেন, ‘যারা সবসময় গুপ্ত বৃত্তি করে গেছে তারা আমার দেওয়া কয়েকটা বক্তব্যকে মিসকোট করে আমাকে ছাত্রদলের মুখোমুখি করে দাঁড়ানোর একটি ঘৃণ্য চেষ্টা করেছিল। ঠিক একইভাবে পরবর্তীতে তারা আমরা যারা ছাত্রদল করি তাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা করেছিল।’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রতিটি নাগরিক ও প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধাবোধ রেখে তার কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করে। আমি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির ভাইয়ের প্রতি বরাবরের মতো আস্থা রেখেছি। তারাও আমার এই পথযাত্রায় সমর্থন দিয়েছেন।’

অব্যাহতি পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি এখনো অব্যাহতি প্রাপ্ত তবে আমি যেন দলীয় পতাকা সমুন্নত রাখতে পারি,দলীয় আদর্শের চর্চা করতে পারি সেজন্য তারা আমাকে সবসময় মানসিকভাবে গাইডেন্স দিয়েছে, সমর্থন দিয়েছে। যেন আমি যেটুকু ভুল করেছি সেখান থেকে আমি যেন... আমার কাছে মনে হয়েছে এটা লেসন। 

তিনি বলেন, ‘ অব্যাহতি পাওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটা আমার লাইফ লেসন। যেখান থেকে আমি মনে করি দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গিয়েছে। এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই ও সেক্রেটারি নাছির ভাইকে। কেননা আমি আমার কঠিন সময়ে তারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছে। 

তার দাবি, ‘আমাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য আমি ইতোমধ্যে আবেদন করেছি। আমি আশা করছি বাংলাদেশ ছাত্রদল অতিদ্রুত আমাকে আমার পুরোনো দায়িত্বে ফিরিয়ে দেবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেন আমি যেই ছাত্রদলের সৃষ্টি,সেই ছাত্রদল আমার পরিচয় এবং জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আমৃত্যু এই দলের সঙ্গে থাকতে পারি।’ 

৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত লাগে? কারণ জানালেন চিকিৎসক
  • ২৯ আগস্ট ২০২৬
ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিষেধাজ্…
  • ২৯ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ
  • ২৯ আগস্ট ২০২৬
অপহরণের পর গায়ে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নারী ইন…
  • ২৯ আগস্ট ২০২৬
জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২৯ আগস্ট ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চে…
  • ২৯ আগস্ট ২০২৬