ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত

৩১ আগস্ট ২০২৬, ১১:৪০ PM
ঢাবি ছাত্রীদের হল

ঢাবি ছাত্রীদের হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো নিয়ে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্রীদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেটের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ছাত্রীদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের বাকি দাবিগুলো পূরণের বিষয়টি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (প্রশাসন) দায়িত্ব দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ছাত্রীদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। তবে হলে প্রবেশের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে আন্দোলনরত তিনটি প্ল্যাটফর্ম ওই সুপারিশ প্রত্যাখ্যান করে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়ম অনুযায়ী, লেট পাস নিয়ে হাউস টিউটরের আগাম অনুমতি ছাড়া রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে ছাত্রীরা হলে প্রবেশ বা হল থেকে বের হতে পারেন না।

এর আগে, গত ২৭ জুলাই থেকে তিন দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে আছে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত হলে প্রবেশের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া, ছাত্রীদের নারী স্বজনদের হলে ঢোকার অনুমতি দেওয়া এবং বৈধ পরিচয়পত্র দেখিয়ে অন্য হলের ছাত্রী বা অনাবাসিক ছাত্রীদের হলে ঢোকার অনুমতি দেওয়া ও অনুমতি সাপেক্ষে রাতে থাকার ব্যবস্থা করা।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬