ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক আল-আমিন

৩১ আগস্ট ২০২৬, ০২:৪০ PM
নবনিযুক্ত ডিন অধ্যাপক আল-আমিন

নবনিযুক্ত ডিন অধ্যাপক আল-আমিন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন। আগামী ৩ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল রোববার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী অধ্যাপক আল-আমিনকে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও দেখুন: ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) অধ্যাপক আল-আমিন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬