ঢাবির অধীন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম স্থগিত

৩১ আগস্ট ২০২৬, ১২:৩৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০১:২১ PM
 সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাত কলেজের অধ্যক্ষদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় উপাচার্যের ৩১/০৮/২০২৬ তারিখের আদেশ মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ (সাত) কলেজের ২৭ আগস্ট ২০২৬ তারিখের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ১৭৯৫/শা- ২(ক)/প, নং মেমোর মাধ্যমে প্রকাশিত ২০২৫ সনের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের চলমান কার্যক্রম স্থগিত করা হলো।’

এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষদের অবগত করা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬