ঢাবির বড় পর্দার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বহিরাগতদের জন্য নয় 

১৮ জুলাই ২০২৬, ০৬:০২ PM
ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ আয়োজন

ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ আয়োজন © সংগৃহীত

বিশ্ব ফুটবলের মহারণ ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ও প্রবেশাধিকার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১৯ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা০০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। এই নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না।

সেখানে আরও বলা হয়, নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ক্যাম্পাসের প্রধান প্রবেশপথসমূহ (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও স্টিকারযুক্ত নিজস্ব যানবাহন প্রবেশ করতে পারবে। তবে দুর্ভোগ এড়াতে জরুরি সেবার আওতাধীন যানবাহন, যেমন—অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, গণমাধ্যমকর্মী (সাংবাদিক), রাইড-শেয়ারিং বাহন, খাবার সরবরাহকারী (ফুড ডেলিভারি) যানবাহন, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য অতিপ্রয়োজনীয় সরকারি যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এর বাইরে অন্য কোনো বাণিজ্যিক বা ব্যক্তিগত যানবাহনের প্রবেশাধিকার থাকবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে পলাশী মোড় থেকে ফুলার রোড হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় পর্যন্ত সংযোগ সড়কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে এই রুটসহ ক্যাম্পাসের ভেতরে সব ধরনের গণপরিবহন (বাস) এবং ভারী যানবাহনের প্রবেশ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।

ক্যাম্পাসে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ নগরবাসীকে এই জরুরি নিরাপত্তা নির্দেশনাসমূহ মেনে চলে প্রশাসনকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬