ঢাবি অধ্যাপক নাজমুন নাহার আর নেই

১৮ জুলাই ২০২৬, ১০:০৩ AM
ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার

ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ড. নাজমুন নাহারের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: আমানউল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছেন সাদিক কায়েম!

এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অবদানের তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত অধ্যাপকের মরদেহ আজ শনিবার দুপুর ১২টায়  ভূগোল ও পরিবেশ বিভাগে আনা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় জানাজার নামাজ শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রীর সামনে রোগীদের ক্ষোভের ঘটনায় ডিউটিতে অনুপস…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির ৪ গোল—কিংবদন্তিরা বুঝি এভাবেই কামব্যাক করে!
  • ৩০ আগস্ট ২০২৬
‘ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও …
  • ৩০ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের ফল কবে, জানাল জাতীয় বিশ্ববিদ…
  • ৩০ আগস্ট ২০২৬