নাহিদদের অনুষ্ঠান ঘিরে বিদ্যুৎ বিভ্রাট, অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি বলছে প্রশাসন

১৫ জুলাই ২০২৬, ০৮:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাঁথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি বলে মন্তব্য করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) রাতে পাঠানো এক লিখিত বিজ্ঞপ্তিতে এমনটা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অদ্য ১৫ জুলাই (বুধবার) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সকাল ১১:৩০টার দিকে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এবং প্রায় চার ঘণ্টা ভবনে বিদ্যুৎ সরবরাহ সচল রাখে। পরবর্তীতে জেনারেটর বন্ধ হয়ে যায়। এরপর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয়। ফলে বর্তমানে ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

সেখানে আরও বলা, ‘হঠাৎ এ বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠান পরিচালনায় বিঘ্ন ঘটায় সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে এ বিষয়ে কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ্য, বুধবার বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘স্মরণগাঁথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এ বিষয়ে পরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা-সমালোচনার জন্ম হয়। 

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9