সিনেট অধিবেশনে উপাচার্য

প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যাপকরা

২৯ জুন ২০২৬, ০৫:৩০ PM
ঢাবির সিনেট অধিবেশন

ঢাবির সিনেট অধিবেশন © সংগৃহীত

তরুণ শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধানের লক্ষ্যে আবাসিক ও অনাবাসিক শিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আজ সোমবার (২৯ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক সিনেট অধিবেশনে এই তথ্য জানিয়েছেন তিনি।

সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে ‘ফাউন্ডেশন সার্টিফিকেট ইন ইউনিভার্সিটি টিচিং অ্যান্ড লার্নিং’ সংক্রান্ত ম্যানুয়াল তৈরি করা হয়েছে।

তিনি বলেন, তরুণ শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে আবাসিক-অনাবাসিক শিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। এই প্রশিক্ষণ আমরা চলমান রাখতে চাই। প্রভাষক বা সহকারী অধ্যাপক থেকে পরবর্তী ধাপে পদোন্নতির জন্য এই প্রশিক্ষণ কোর্স আবশ্যক করা হবে।

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬