আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প্রক্রিয়া

২৯ জুন ২০২৬, ০৪:৫০ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৪:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ২০২৬ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এ লক্ষ্য বাস্তবায়নে একটি বায়ো সায়েন্সেস মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার (২৯ জুন) বেলা ৩টায় অনুষ্ঠিত ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন ২০২৬ এ উপাচার্যের বক্তব্যে বিষয়টি জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, Research and Innovation in Medical Bio-Sciences কে কেন্দ্র করে আমরা একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে Institute of Medical Bio-Sciences প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও আমাদের রয়েছে। একই সঙ্গে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং-সহ অন্যান্য বিষয়ে উচ্চতর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করতে আধুনিক ও যুগোপযোগী গবেষণাগার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজন বৃহৎ পরিসরে উপযুক্ত অবকাঠামো ও পর্যাপ্ত স্থান। এই প্রেক্ষাপটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বাচলে ৫১.৯৯ একর জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। জমি বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950