জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল জাতীয় ছাত্রশক্তির

১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ PM
বিক্ষোভ সমাবেশ জাতীয় ছাত্রশক্তির

বিক্ষোভ সমাবেশ জাতীয় ছাত্রশক্তির © টিডিসি ফটো

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি। রবিবার ( ১৯এপ্রিল) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিক্ষোভ সমাবেশ  তাদের "সিন্ডিকেটের পাহারাদার, বিএনপি সরকার ", "সিন্ডিকেটের পাহারাদার, তারেক রহমানের সরকার" স্লোগান দিতে দেখা যায়  

এসময়  বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, বাংলাদেশের মানুষ চেয়েছিল গুম হবে না, কিন্তু সরকার গুম বিরোধী অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে মানবাধিকার ভুলুণ্ঠিত হবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হবে না, এস আলমদের মত মাফিয়াদের হাতে ব্যাংকিং খাত যাবে না। কিন্তু আমরা দেখলাম শহীদ জিয়ার ছেলে ফিরে গিয়েছে শেখ মুজিবের মেয়ের মানবাধিকার লঙ্ঘনের দিকে।

জাহিদ আহসান  আরও বলেন, দীর্ঘদিন ধরে তেলের কৃত্রিম সংকট দেখানো হলো তারপর কৃত্রিম সংকট বন্ধ করতে জনগণকে বেশি টাকা দিতে হবে। 

তিনি আরও বলেন,  বিশ্ব যখন ইরানের লড়াইয়ের দিকে ধাবিত হচ্ছে,  নির্যাতিত ফিলিস্তিনের মানুষদের পক্ষে দাঁড়িয়ে ছিল তখন তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রী প্রেস রিলিজ দিয়েছিল আমেরিকার পক্ষে। মানবতার বিপক্ষে দাঁড়ানোর এইরকম নজির বাংলাদেশ আর কখনো দেখে নাই। আমেরিকার কাছে ইসরাইলের কাছে মাথা বিক্রি করার এইরকম উদাহরণ আর বাংলাদেশে কখনো স্থাপিত হয় নাই।

কার্টুন প্রচারের জন্য হাসান নাসিমকে তার বাসা থেকে তুলে আনা হয়েছে উল্লেখ করে জাহিদ আহসান বলেন, আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি হাসান নাসিমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কার্টুন প্রচার, লেখালেখি করার জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না। সরকারের সমালোচনা হবে তারেক রহমানের নাম ধরেই সমালোচনা হবে। 

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাচ্ছির বলেন, "সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মতপ্রকাশের কারণে দেশে বিভিন্ন অ্যাক্টিভিস্টকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে।"এছাড়াও  বিক্ষোভ সমাবেশে তিনি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানান।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬