গণভোটের রায় বাস্তবায়ন

অনশনরত ঢাবি শিক্ষার্থীর পাশে তার মা

১০ এপ্রিল ২০২৬, ১০:২৯ PM
অনশনরত ছেলের পাশে দাঁড়ালেন মা

অনশনরত ছেলের পাশে দাঁড়ালেন মা © সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের সহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে অনশনরত ঢাবি শিক্ষার্থী সাকিবুর রহমানের পাশে এস দাঁড়িয়েছেন তার মা। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় অনশনরত ছেলের পাশে এসে ছেলেকে সাহস জোগাতে দেখা গেছে তাকে।

নরসিংদী থেকে ছেলের অনশনের খবর পেয়ে ছুটে আসেন সাকিবের মা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ছেলের শরীর দুর্বল হয়ে গেলেও অনশন ভাঙতে বলেননি তিনি। 

সাকিবের মায়ের রাজু ভাস্কর্যে সংহতি জানাতে আসা নিয়ে ফেসবুক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম লিখেন, ‘শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সাকিব, কিন্তু তাঁর মনোবল অবিচল—কারণ পাশে আজ দাঁড়িয়েছে তার হিমালয়সম মা ‘

সেখানে তিনি আরও লেখেন, ‘জুলাই বিপ্লবের শক্তি এই মায়েরাই। দেশের জন্য লড়তে যে সন্তানকে নিজের মায়েরা সাহস জোগায়, তাদের হারানো অসম্ভব।’

গণভোটের রায় বাস্তবায়ন করবে বলে আশা রেখে তিনি লেখেন, ‘গণভোটের জনরায় কার্যকর সহ সাকিব, মুনিমদের ৩ দফা দাবি পূরণ হোক, জয় হোক দেশের পরিবর্তনকামী আপামর জনসাধারণের।’

ট্যাগ: ঢাবি মা
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬