রাফিয়ার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি: এনসিপি

০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮ PM
রাফিয়া সুলতানা রাফি

রাফিয়া সুলতানা রাফি © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি ইন্তেকাল করেছেন। বুধবার (৮ এপ্রিল রাতে) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে শোকবার্তা জানিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলের দপ্তর সেল থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, রাফিয়া সুলতানা রাফির এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। তার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারালো, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

এতে বলা হয়, রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের একজন শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহণ করেন। ক্যাম্পাসে সংঘটিত ফ্যাসিবাদবিরোধী ও আগ্রাসন বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় ও অগ্রগণ্য, যা তার সংগ্রামী চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচন-২০১৯-এ ভিপি প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে তাঁর দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।
গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার এই আকস্মিক চলে যাওয়া সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তার রুহের মাগফেরাত কামনা করে শোকবার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি মরহুমার রুহের মাগফেরাত কামনা করছে এবং মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করছে, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। বিশেষভাবে তার অবুঝ সন্তানদের জন্য আল্লাহর রহমত ও হেফাজত কামনা করছি। আমিন।  

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬