মারা গেলেন ঢাবির সাবেক অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ

২৪ মার্চ ২০২৬, ০৬:২২ PM
অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ

অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি...... রাজেউন)।  মঙ্গলবার (২৪ মার্চ) ভোর রাত ৪:৫২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স  হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জানা গেছে মরহুমের পরিবার ও নিকটাত্মীয়রা দেশের বাইরে থাকায় তাঁর নামাজে জানাজা আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আগামী ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে। ঐদিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রায়েরবাজার কবরস্থানে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ রেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য  অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোক বার্তায় তিনি বলেন,তিনি একজন সৎ, বিনয়ী ও সজ্জন ব্যক্তি এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ১ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সাল থেকে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক  (SUNY), এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, লেবাননের বালামান্ড বিশ্ববিদ্যালয় এবং ফিজির ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিকসহ বিভিন্ন খ্যাতিমান প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।

ট্যাগ: ঢাবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬