আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী রনি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ PM
সাইফুল ইসলাম রনি

সাইফুল ইসলাম রনি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম রনির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল বার্ন ইনস্টিটিউটের আইসিইউর এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. মাহবুবুর রশিদ বলেন, ‘রোগী এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। হার্ট, কিডনি, ফুসফুস কাজ করছে না। তাছাড়া, ব্লাডে অনেক বেশি ইনফেকশন তৈরী হয়েছে। ওষুধের সাহায্যে প্রেশার হাই রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’

এ বিষয়ে দগ্ধ রনির বড় ভাই মাসুদ রানা জানান, গতকাল মধ্যরাতের দিকে রনির শ্বাসনালির সমস্যা গুরুতর আকার ধারণ করে এবং ধীরে ধীরে শরীরের অন্যান্য জটিলতাও বাড়তে থাকে। পরিস্থিতির অবনতি হওয়ায় আজ বিকেলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সকলের কাছে তার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ইসলামনগর এলাকায় আব্দুস সোবহান রায়হান নামে এক যুবক পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নিজের মোটরবাইক থেকে অকটেন সংগ্রহ করে ঘরের ভেতরে ছিটিয়ে দেন।

খবর পেয়ে রাস্তার মোড়ে অবস্থানরত জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম রনিসহ কয়েকজন তাকে বাধা দিতে ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে নিবৃত্ত করার চেষ্টা করা হলে রায়হান লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উপস্থিত রনি, রায়হান, রাহাত ও হাসিনুর মোট চারজন দগ্ধ হন।

এ ঘটনায় আহত প্রতিবেশী হাসিনুর জানান, ‘রায়হান উন্মত্ত হয়ে ঘরে আগুন দেওয়ার চেষ্টা করলে আমরা মানবিক কারণে তাকে থামাতে গিয়েছিলাম। কিন্তু কোনো কিছু বোঝার আগেই তিনি আগুন জ্বালিয়ে দেন।’

স্থানীয়দের অভিযোগ, রায়হান এর আগেও একাধিকবার এলাকায় এমন উগ্র ও অস্বাভাবিক আচরণ করেছেন।

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950