ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন

২৭ জানুয়ারি ২০২৬, ০২:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৯ জন গবেষক পিএইচডি, ২৩ জন এমফিল ও ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন বাংলা বিভাগের অধীনে মো. আবু বকর ছিদ্দিক ও খন্দকার ফারহানা রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মোহাম্মদ আব্দুল জাব্বার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে মোহাম্মদ নূরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোছা. শেহেলা পারভীন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে খোরশেদা আক্তার, ফলিত গণিত বিভাগের অধীনে উম্মে রুমান, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে খন্দকার নূর-ই জান্নাত, ফিন্যান্স বিভাগের অধীনে সামিয়া সুলতানা তানি, মার্কেটিং বিভাগের অধীনে মো. শাহীদুর রহমান খান, সংগীত বিভাগের অধীনে আহমাদ মায়া আখতারী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে নিসরাত জাহান ও সাদিয়া নূর, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মো. ফুয়াদ আল কবির, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মুহম্মদ সাইদ উল্লাহ্, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে রোখসানা পারভীন, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধীনে সঞ্জয় চক্রবর্ত্তী, রসায়ন বিভাগের অধীনে মো. নজরুল ইসলাম এবং ইতিহাস বিভাগের অধীনে মোহাম্মদ আবুল কাউসার।

এমফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন আরবি বিভাগের অধীনে মো. ফারুক হোসেন ও মো. মোফাজ্জেল, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মোছা. জেসমিনআরা, সংগীত বিভাগের অধীনে মধুবন্তী নন্দী ও তৌহিদা তামান্না, নৃবিজ্ঞান বিভাগের অধীনে রিংকি রানী সাহা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীনে তাহমিদা জাকিয়া, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ইউ কে এম ফারহানা সুলতানা ও সাদিয়া মেহজাবিন, পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে মুকুল হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে ইন্দ্রানী রায়, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মো. মেহেদী হাসান, অ্যাকাউন্টিং বিভাগের অধীনে তাহমিনা হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মৌসুমি রাজ্জাক রনি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে কিংকর ঘোষ ও সান্নী জৈয়সাল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে শর্মিলা জাহান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে আল-আমিন ও মো. শহিদুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে আফরোজা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে মু. রেজাউল মোস্তফা, ইংরেজি বিভাগের অধীনে ফাতেমা আক্তার ও কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধীনে সোনিয়া সুলতানা। 
 
ডিবিএ ডিগ্রি প্রাপ্ত হলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে মো. সামসুল হক।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9