দুই হলের নাম পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নতুন নাম ‘অপরাজিতা’

০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:০৮ PM
 রাবিতে নির্মানাধীন দুই হলের নাম পরিবর্তন

রাবিতে নির্মানাধীন দুই হলের নাম পরিবর্তন © টিডিসি ফোটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুইটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। নির্মাণাধীন শেখ হাসিনার হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করেছে গতকাল আয়োজিত সিন্ডিকেট। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে 'অপরাজিতা' এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে 'বিজয়-৭১'।

এর আগে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা আওয়ামী সংশ্লিষ্ট নানা নাম পরিবর্তনের দাবি ওঠে। এর আগে অ্যাকাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন হয়। পরে নির্মাণাধীন এ হল দুটিরও নাম পরিবর্তনের দাবি তোলা হয় বিভিন্ন সময়ে।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬