যৌন নিপীড়নের দায়ে রাবির সহযোগী অধ্যাপক সাদিকুলকে বরখাস্ত

০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২১ PM
অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর

অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর © সংগৃহীত

যৌন নিপীড়নের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) সিন্ডিকেটের ৫৪৫ নং সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, গত বছরের ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে একটা আইডি থেকে পোস্ট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। 

কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়। এরপর ২৪ সেপ্টেম্বর ৫৩৩নং সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তার শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করে একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা প্রফেসর সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী সে পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬