ঢাবিতে সিনিয়রকে যৌন হয়রানির অভিযোগ জুনিয়রের বিরুদ্ধে

১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ১২:১৫ PM
অভিযুক্ত শিক্ষার্থী

অভিযুক্ত শিক্ষার্থী © টিডিসি ফোটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল মিয়ার বিরুদ্ধে চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থীকে ফেইক আইডি ব্যবহার করে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ ও শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল মিয়া 'রাতুল সিকদার' নামের একটি ফেইসবুক ফেইক একাউন্ট থেকে চতুর্থ বর্ষের এক  শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক অশ্লীল ও কুরুচিপূর্ণ মেসেজ দিত এবং তাকে রুমডেটের প্রস্তাবসহ ভিডিও কল দিয়ে যৌন ইঙ্গিত করত। অভিযুক্ত তানজিলের ভুক্তভোগী শিক্ষার্থীকে ভিডিও কল দিয়ে যৌন ইঙ্গিত করার একটি ভিডিও দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে এসেছে।  

ভুক্তভোগী শিক্ষার্থীর এক সহপাঠী 'দ্য ডেইলি ক্যাম্পাসকে' জানান, অভিযুক্ত তানজিলের একটি ফেইড একাউন্ট রয়েছে যা দিয়ে সে ভুক্তভোগী শিক্ষার্থীকে অশ্লীল ও কুরুচিপূর্ণ মেসেজ দিত। সে তাকে (ভুক্তভোগীকে) রুমডেটের প্রস্তাব ও ফেইক একাউন্ট থেকে তানজিলের উলঙ্গ ছবি পাঠাত। 

তিনি ডেইলি ক্যম্পাসকে বলেন, তানজিল ভুক্তভোগীর নামে এআই দিয়ে গুজব তৈরি করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে  হুমকি দেয় এবং শারীরিক সম্পর্ক না করলে এআই দিয়ে বিভিন্ন ছবি এডিট করে বা চ্যাটিং মেক করে এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবার হুমকি দেয়। 

এছাড়াও তিনি বলেন, 'তানজিল ভুক্তভোগী শিক্ষার্থীকে ভিডিও কল দিয়ে যৌন ইঙ্গিত করেছে যার একটি ভিডিও সে( ভুক্তভোগী) সেভ করে রেখেছে।'

ভুক্তভোগী শিক্ষার্থীর আরেক সহপাঠী মিলন খান বলেন, ‘ভুক্তভোগী প্রথমে সামিউলকেও সন্দেহ করেছিল, এবং নিউজে সামিউলের বিপক্ষে অভিযোগের যে উদ্ধৃতি আমার নামে আছে ঐটা মূলত ভুক্তভোগী ও তার আরেক সহপাঠীর অভিযোগ। আজকে ভুক্তভোগীর সাথে আমার কথা হয়েছে। সামিউলকে নিয়ে এখন তার আর অভিযোগ নেই। সম্পূর্ণ বিষয়টির জন্য তানজিল মিয়া (রাহাত তানজিল) একাই দায়ী। তানজিল এটা স্বীকারও করেছে।’

তিনি আরও বলেন, 'তানজিল মিয়াকে যখন শনাক্ত করা হয় তখন সে অভিযোগ স্বীকার করে বলে আমিতো করে ফেলছি এখন তোরা যদি এগুলো প্রকাশ করিস তাহলে মানুষ মজা নিবে। ওই মেয়ের নামটা সামনে আসবে এবং তার  মানসম্মান যাবে।'

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, 'আমারই বিভাগের একজন জুনিয়র ফেইক আইডি ব্যবহার করে আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুপ্রস্তাব প্রদান করেছে।'

তিনি আরও বলেন, এই ধরনের আচরণ আমার জন্য মানসিকভাবে অত্যন্ত বিরক্তিকর ও অপমানজনক। বিষয়টি আমার ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। আমি উক্ত ঘটনার সকল প্রমাণাদি স্ক্রিনশট, কল রেকর্ড সংগ্রহে রেখেছি এবং প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছি ও শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো সামিউল হক বলেন, 'উক্ত  ঘটনার সঙ্গে জড়িত ভুক্তভোগী আমার বন্ধু এবং তার বয়ফ্রেন্ডও আমার পরিচিত। একদিন সে (ভুক্তভোগী) আমাকে জানায়, সে ঢাকায় আমার বাসায় আসবে, কিন্তু তাদের  আসার কথা থাকলেও আসেনি। এই তথ্যটুকুই আমি আমার বন্ধু তানজিলের সঙ্গে শেয়ার করি। এর বাইরে আমি আর কোনো তথ্য দিইনি।'

তিনি আরও বলেন, 'পরবর্তীতে তানজিল নিজ উদ্যোগে ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং ব্ল্যাকমেইল ও হয়রানিমূলক আচরণ করে—যা সে নিজেই স্বীকার করেছে। এই বিষয়ে প্রায় দুই ঘণ্টার কল রেকর্ড আমার কাছে রয়েছে, যেখানে স্পষ্টভাবে উঠে এসেছে যে এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তানজিল মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ শিকার করে বলেন, 'ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক সমস্ত ভুলই আমার। বিষয়টি নিয়ে তার কাছে দুঃখ প্রকাশ করেছি এবং সেদিন আমাদের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।'

এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক বলেন, 'আমি ঢাকার বাহিরে আছি, তাই এ বিষয়ে এখনো কিছু জানি না আমি। তবে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থা নেয়া দরকার তার যথাযথ ব্যবস্থা নেয়া হবে।'

সংশোধনী: প্রাথমিক ভাবে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আরও একজন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হলেও। পরবর্তীতে ভুক্তভোগীদের তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই ছাত্রের নাম পরিচয় বাদ দেওয়া হয়েছে।  একই সাথে নিউজে কিছু সংশোধনী আনা হয়েছে। 

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence