ঢাবি বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ, দেখবেন যেভাবে

১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে লগইন করে ও এসএমএসের মাধ্যমে নিজ নিজ আসনের বিষয়ে তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 

এক বার্তায় এ তথ্য জানিয়েছে অনলাইন ভর্তি কমিটি। ইতিমধ্যে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বার্তায় বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে অথবা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ আসন বিন্যাস দেখতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়ছেন ৪৪ ভর্তিচ্ছু। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৯ হাজার ৫২টি। আসনপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন করেন। 

আরও পড়ুন: পে স্কেলের সুপারিশ নিয়ে আজ ফের পে কমিশনের বৈঠক, আলোচনায় যেসব বিষয়

চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়। আসনপ্রতি আবেদন ছিল ৫০ দশমিক ১৬। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩৪ হাজার ৫৯টি, আসনপ্রতি ৩২ দশমিক ৪৩ জন। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন করেছেন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়ে। এখানে আসনপ্রতি আবেদন পড়ে ৩৬ দশমিক ৭০টি। ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর (শনিবার), ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) এবং ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9