কুবির ভর্তি পরীক্ষায় আবেদন ৭১ হাজার ছাড়াল, সময় শেষ আজ

১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ AM
ভর্তি পরীক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম

ভর্তি পরীক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ১৯ দিনে বিভিন্ন ইউনিটে মোট ৭১ হাজার ৫৩০ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী রাত ১০টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে মোট ৭১ হাজার ৫৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন: ক্লাস না করেও পরীক্ষার সুযোগ সিকৃবির পাঁচ শিক্ষার্থীর, প্রতিবাদ করায় অধ্যাপককে চাকরিচ্যুতি!

ইউনিটভিত্তিক আবেদনে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৩৩ হাজার ৬০৮ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৮ হাজার ২২৪ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৯ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।

আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬