কুবির ভর্তি আবেদন শেষ কাল

১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
ভর্তি পরীক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো

ভর্তি পরীক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে বুধবার (১৭ ডিসেম্বর)। এর আগে আবেদন শুরু হয়েছে গত ২৭ নভেম্বর। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র রাখা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে মোট ৫৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

ইউনিটভিত্তিক তথ্য বিশ্লেষণে জানা গেছে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ২৬ হাজার ৬৭৯ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ৭৮৫ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৭ হাজার ৯০১ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬