চুয়েটের ভর্তি আবেদন শুরু, জেনে নিন আদ্যোপান্ত

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি আবেদন শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) থেকে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুরা। এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে। এর বাইরে রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

আবেদনের যোগ্যতা:

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২২ অথবা ২০২৩ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৪ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪.০০ এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।

৪. ইংরেজি ভার্সন/বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে ওই বিষয়গুলোতে সমতুল্য গ্রেড পেতে হবে। এ ছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

৫. GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা এর পরে GCE ‘A’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে এবং GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। এ ছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।

৬. প্রার্থীকে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর বা সমমান গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/সমমান পরীক্ষাতেও গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমান গ্রেড পেতে হবে।

আবেদন করার পদ্ধতি:
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissioncuet.ac.bd) এ প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি (সার্ভিস চার্জ বাদে) প্রদান করে আবেদন Submit করতে হবে। গ্রুপ ‘ক’: ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ফি ১২শ টাকা। গ্রুপ ‘খ’: ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ ১৪শ টাকা।

পরীক্ষা এবং ভর্তি সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচী:

ক. অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু ১৫ ডিসেম্বর সকাল ৯টা;

খ. অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট;

গ. অনলাইনে আবেদন ফি প্রদান শেষ: ১ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট;

ঘ. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ ৬ জানুয়ারি;

ঙ. প্রবেশপত্র ডাউনলোড শুরু: ১২ জানুয়ারি সকাল ১০টা;

চ.  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি

ছ. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশ, বিভাগ পছন্দ ক্রম প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ প্রকাশ ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না ।

আবেদন ফি:
গ্রুপ ‘ক’–এ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা এবং গ্রুপ ‘খ’–এ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ১ হাজার ৪০০ টাকা।

পরীক্ষার বিষয় ও নম্বরবণ্টন:
এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ ‘ক’ এবং গ্রুপ ‘খ’–এর জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর বহুনির্বাচনি পদ্ধতিতে এবং গ্রুপ ‘খ’–এর স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্তভাবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া:
ভর্তি–ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত নীতিমালা, তথ্যাদি এবং নির্দেশিকা www.cuet.ac.bd/fsc এ পাওয়া যাবে। নির্দেশিকা অনুসরণপূর্বক আবেদন করতে হবে। এ ছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্র ১৫ এপ্রিল ২০২৬–এর মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পৌঁছাতে হবে।

শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, দক্ষতা-সৃজনশীলতা ও মূল্যবোধও অর…
  • ২০ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারকে ২ বছরে ৫ থেকে ৬ বার সতর্ক করা হয়েছিল, দ…
  • ২০ মে ২০২৬
শুধু প্রযুক্তি জানলে হবে না, সৃজনশীল, মানবিক ও দক্ষও হতে হবে
  • ২০ মে ২০২৬
শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের ঘোষণা দিলেন প্রধ…
  • ২০ মে ২০২৬
রামিসা হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081