ঢাবিতে ‘ভুয়া শিক্ষার্থী’ পরিচয়ে এক যুবক আটক

১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ PM
আটক শিক্ষার্থী

আটক শিক্ষার্থী © টিডিসি ফোটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে মাস্টার দ্যা সূর্যসেন হলে হোসনে মোবারক ফরহাদ নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) মাস্টার দ্যা সূর্যসেন হলের কয়েকজন শিক্ষার্থী তার পরিচয় ভুয়া বলে শনাক্ত করেন। পরে তাকে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই শেষে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় ওই যুবককে। 

ভুয়া পরিচয় দানকারী ওই যুবক দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, 'গতকাল দুপুরে আমি এই ভুয়া পরিচয়পত্রটি তৈরি করি এবং রাতের বাসে করে যশোর থেকে আমার বন্ধুর সাথে দেখা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'আজ সকালে হলে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে এবং প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেয় । তাকে জিজ্ঞাসাবাদ করলে অপ্রাসঙ্গিক কিছু পাওয়া যায় নি। তার অভিভাবকের সাথে কথা বলে আমরা মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছি।'

ট্যাগ: ঢাবি
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬