মেধাচর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে: জাবি উপাচার্য

২৫ নভেম্বর ২০২৫, ০৫:১৫ PM
প্রবেশিকা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান

প্রবেশিকা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান জ্ঞান চর্চা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মেধাচর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে।

২৫ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত এ প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রবেশিকা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা মেধাচর্চা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশ ও মানব কল্যাণে কাজ করার পরামর্শ দেন তাঁরা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও যুগোপযোগী জ্ঞানচর্চা ছাড়াও নৈতিকতার বিকল্প নেই। নৈতিক শিক্ষা ছাড়া যেকোনো বৃহৎ অর্জন মানবজাতির অকল্যাণে ব্যাবহারিত হতে পারে তাই মেধা চর্চার পাশাপাশি নৈতিকতা চর্চার কথা উল্লেখ করেন তারা।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছো তোমরা মেধাবী মানুষ। তোমাদের মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত হতে হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা নৈতিকভাবে আলোকিত মানুষ গড়তে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছাত্র-জনতা তাদের জীবন দিয়ে দেশের অন্যায়ের বিরুদ্ধে দাড়িয়েছে এবং তারা দেখিয়েছে যে- তারা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়।’

উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য আরও বলেন, ‘আজ থেকে তোমাদের নতুন অধ্যায় শুরু হলো। এই অধ্যায়ের সফল সমাপ্তি তোমাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সকলের জন্য রয়েছে অপার সম্ভাবনার হাতছানি। তোমরা উন্মোচন করবে নতুন দিগন্ত, যেখানে তোমরা শিক্ষা, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে আত্ম-উন্নয়ন করবে। পাশাপাশি তোমরা সকলে মিলে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিকতার চেতনাও অর্জন করবে। আমাদের এই বিশ্ববিদ্যালয় অঙ্গনে উচ্চশিক্ষার সবটুকু আয়োজন তোমাদের জন্য সুনিশ্চিত করা হবে। এখানে তোমার আত্ম-উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। সকল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর জন্য বিশ্ববিদ্যালয় এক বিরাট মঞ্চ। এই মঞ্চের কুশীলব হিসেবে এর যথোপযুক্ত ব্যবহার করে নিজেকে দেশের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলাবিধি তুলে ধরেন এবং যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ কমিটির সভাপতি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা সংশ্লিষ্ট বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন।  প্রবেশিকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081