জাবিতে নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানের তারিখ জানাল প্রশাসন

২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ ও প্রক্টর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন।

এছাড়া, প্রবেশিকা অনুষ্ঠানের দিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬