ঢাবির সেই শিক্ষককে প্রত্যাহার, যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি

১৭ নভেম্বর ২০২৫, ০১:২৯ PM
অভিযুক্ত ঢাবি শিক্ষক অধ্যাপক ড. মো. এরশাদ হালিম

অভিযুক্ত ঢাবি শিক্ষক অধ্যাপক ড. মো. এরশাদ হালিম © সংগৃহীত

ছেলে শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়া, অভিযোগ তদন্তের জন্য বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম-এর বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। তাকে গ্রেপ্তারের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। 

আরও পড়ুন: হাসিনাকে একবার নয়, হাজার বার মৃত্যুদণ্ড দিলেও কম হয়ে যায়: স্নিগ্ধ

এতে আরও বলা হয়, অভিযোগ তদন্তের জন্য ইতোমধ্যেই বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে ইতোমধ্যেই মতামত গ্রহণ করা হয়েছে। বিষয়টি অধিকতর খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন সেলের কাছে প্রেরণ করা হয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। 

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9