ঢাবির প্রথম বর্ষের ১৫০ শিক্ষার্থী প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা বৃত্তি, আবেদন যেভাবে

১৫ নভেম্বর ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৬ PM
অপরাজেয় বাংলা, ঢাবি

অপরাজেয় বাংলা, ঢাবি © ফাইল ছবি

আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ১৫০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তি দেওয়া হবে। প্রতি মাসে ৫ হাজার টাকা বৃত্তি পাবেন তারা। এই বৃত্তির মেয়াদ হবে এক বছর। সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃত্তির বিজ্ঞপ্তি দেখুন এখানে

এতে বলা হয়, এই বৃত্তির জন্য আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অফিসে ২০৭(খ) বৃত্তি শাখা থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (du.ac.bd) থেকেও ফরম ডাউনলোড করা যাবে।

বৃত্তির জন্য আবেদন ফরম ডাউনলোড করা যাবে এখান থেকে

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংযুক্ত প্রো-ফরমা অনুযায়ী আবেদন ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলসহ আগামী ৩০ নভেম্বর মধ্যে রেজিস্ট্রারের অফিসে ২০৭ (খ) নং কক্ষে জমা দিতে হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না।

আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে
২০২৪-২০২৫ সালের আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা বৃত্তির আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে তার মধ্যে রয়েছে-জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের ফটোকপি; প্রত্যয়নপত্র; অভিভাবকের আয়ের সনদের ফটোকপি; আবেদনপত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষর; এইচএসসি মার্কশিটের ফটোকপি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্লিপের ফটোকপি; প্রতিবন্ধী সনদপত্র (যদি থাকে)।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬