ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
টিএসসিতে ককটেল বিস্ফোরণ

টিএসসিতে ককটেল বিস্ফোরণ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান। 

রোকেয়া হলে অবস্থান করা এক ঢাবি শিক্ষার্থী দ্য ডেইলি বলেন, হটাৎ দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ। 

এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় আহত ব্যক্তির বিস্তারিত জানা যায় যায়নি।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারনা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি। 

গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬