কমনরুম, মসজিদ ও লাইব্রেরিতে কার্পেট দিল ডাকসু

১১ নভেম্বর ২০২৫, ১০:৪২ PM
মঙ্গলবার এসব কার্পেট বিতরণ করে ডাকসু

মঙ্গলবার এসব কার্পেট বিতরণ করে ডাকসু © সংগৃহীত

কমনরুমের নামাজঘর, মসজিদ ও লাইব্রেরিতে কার্পেট প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এসব কার্পেট বিতরণ করা হয়।

জানা গেছে, কমনরুমের নামাজঘর, ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসির নামাজের স্থান, মসজিদ ও লাইব্রেরির প্রয়োজনীয় স্থানে নতুন কার্পেট প্রদান করা হয়েছে। ডাকসু নেতারা বলছেন, এসব জায়গায় কিছু কার্পেট নষ্ট হয়ে যাওয়া বা না থাকায় শিক্ষার্থীদের কষ্ট হত। নামাজ কিংবা অবস্থানের জন্য পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব জায়গায় নতুন কার্পেট প্রদান করা হয়।

কার্পেট বিতরণকালে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদসহ কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন ছাড়া মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমাম।

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬