আমরা যতগুলো ইশতেহার দিয়েছি, তার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: সাদিক কায়েম

১১ নভেম্বর ২০২৫, ০৫:০০ PM
ঢাবির সব কমনরুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরির সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান নিয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সাদিক কায়েমসহ অন্যরা

ঢাবির সব কমনরুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরির সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান নিয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সাদিক কায়েমসহ অন্যরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আমরা যে ৩৬টি ইশতেহার দিয়েছি, ইতিমধ্যে অনেকগুলো নিয়ে কাজ করছি। আমরা যে ইশতেহার দিয়েছি, তার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব। আমরা মূলত পলিসিগত জায়গা  কাজ করছি, যাতে কেউ ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিয়ে যেতে না পারে।’

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) চারটায় ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সব কমনরুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরির সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান নিয়ে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েমে বলেন, ‘আমরা মসজিদ ও মেয়েদের কমনরুমগুলোয় কার্পেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি, যেখানে আমাদের সহযোগিতা করেছে ইনসাফ। ৫ আগস্টের পর আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি, সব কটিই সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখব।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের আমলে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর উদ্যোগ নিচ্ছি এবং সেখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভেঙে দেওয়ার পদক্ষেপ নেব।
খাবারের মান উন্নয়নে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমরা মূলত নীতিগত জায়গায় কাজ করছি, যাতে ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬