সর্ব মিত্র-এবি জুবায়েরের পাশে দাঁড়িয়ে কড়া প্রতিবাদ জানালেন সাদিক কায়েম

০৬ নভেম্বর ২০২৫, ০১:৩০ AM
সাদিক কায়েম, এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমা

সাদিক কায়েম, এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্ছেদ অভিযান ও মাদক বিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সমালোচনা’র কড়া প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। বুধবার (৫ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ধরনের সমালোচনাকে ‘সাংস্কৃতিক সন্ত্রাসবাদ’ উল্লেখ করেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানকে কেন্দ্র করে এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট চক্র। তারা ডাকসুর কর্মকান্ডের বিরোধিতার নামে কথিত সুশীল খোলস ছেড়ে চরম উগ্রতা ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করছে।’

তিনি আরও বলেন, ‘কালচারাল ফ্যাসিস্টরা খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের অপরাজনীতি শুরু করেছে। মানুষকে দানব হিসেবে উপস্থাপন করে হত্যাযোগ্য করা কিংবা শিল্পকে সন্ত্রাস প্রচারের মাধ্যম বানিয়ে অপরাজনীতি করার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।

ডাকসু ভিপি বলেন, ‘কালচারাল ফ্যাসিস্টরা রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবেলা করার পরিবর্তে হত্যাযোগ্য করার মিশন শুরু করলে হাসিনার পরিণতিই তাদের বরণ করতে হবে। নতুন বাংলাদেশে এইসকল সাংস্কৃতিক সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬