ঢাবি শিক্ষক মোনামীকে ‘জোয়ান অব আর্ক’র সঙ্গে তুলনা পিনাকীর

০৩ নভেম্বর ২০২৫, ০২:৪৯ PM
ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী ও পিনাকী ভট্টাচার্য

ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী ও পিনাকী ভট্টাচার্য © টিডিসি সম্পাদিত

সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী মামলা করার পর তার ভূয়সী প্রশংসা করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তাকে ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা ‘জোয়ান অব আর্ক’ এর সঙ্গে তুলনা করেছেন তিনি।

আজ সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা লেখেন পিনাকী ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘প্রফেসর মোনামী আমাদের জোয়ান অব আর্ক। সাবাস ক্ষুদ্র ভগিনী। আমরা আপনার লড়াইয়ের পাশে আছি।’

এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করায় মামলাটি করেছেন শেহরীন আনিম ভূইয়া মোনামী। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মুজতবা-মহিউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে মোনামীর মামলা

শাহবাগ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাবি শিক্ষক শেহরীন আনিম ভূইয়া মোনামী একটি মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, জোয়ান অব আর্ক পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী। তিনি ইংরেজদের সঙ্গে শতবর্ষব্যাপী যুদ্ধের (১৩৩৭-১৪৫৩) সময়ে ফ্রান্সের সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেন। তার স্মরণে দেশটিতে অনেক স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। ১৪৩১ সালের ৩০ মে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9