ঢাবি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পৃথক দুটি কমিটি 

০২ নভেম্বর ২০২৫, ০৮:০০ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো

সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এ কমিটিগুলো গঠন করা হয়। এ দুটি কমিটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের কার্যক্রম পরিচালনা করবে। 

আজ রবিবার (২ নভেম্বর ) কমিটি দুটির প্রথম যৌথ সভা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া একই শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটের বর্তমান শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে দু’দিনব্যাপী ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের চেয়ারম্যান মো. নূরুজ্জামান, নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম এবং গ্রাফিক ডিজাইন বিভাগের প্রভাষক মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী।

ট্যাগ: ঢাবি
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬
সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬