ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ধুমপান নিষিদ্ধ, ধরা পড়লে টাকা জরিমানা

২৭ অক্টোবর ২০২৫, ০৪:২৮ PM
ঢাবির লোগো

ঢাবির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ধুমপান নিষিদ্ধ ও ধরা পড়লে তিনশত টাকা জরিমানা এবং মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রাধ্যক্ষ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ তিনশত টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে। এছাড়াও সকল শিক্ষার্থীকে উক্ত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬