মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

২৬ অক্টোবর ২০২৫, ০৩:১৮ PM
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হয়েছেন

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হয়েছেন © টিডিসি সম্পাদিত

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে চাকরির ব্যবস্থা করা হবে মেট্রোরেলে।

রবিবার (২৬ অক্টোবর) দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দুই সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।

ফার্মগেট স্টেশন এলাকায় নিহত যুবকের পরিচয়ও পাওয়া গেছে। ররিবার পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই নিহত যুবকের নাম আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের এসি মো. আক্কাস আলী।

আরও পড়ুন: ‘সরকারি গাড়ি ভাঙলে সমস্যা কী’ বলেই দাঁড়িয়ে থাকা বাস ভাঙচুর শুরু শিক্ষার্থীদের

তার কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা তিনি। দুর্ঘটনায় তার মৃত্যুর কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আগারগাঁও-উত্তরা অংশে চলাচল শুরুর কথা জানানো হয়। তবে বন্ধ থাকবে মতিঝিল অংশের চলাচল।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬