স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও দিতে হবে ১০০ টাকা

২২ অক্টোবর ২০২৫, ১০:৪৬ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাঁকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।

গত সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিষয়টি জানিয়ে স্টেশনগুলোতে নোটিশও টাঙানো হয়েছে।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, ‘একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।’

কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা জানান, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এন্ট্রি বা এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।

তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি নতুন নিয়মের বিষয়ে অবগত নন। বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে বলেও জানান তিনি।

এই নতুন নিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত এক পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

যাত্রীদের অনেকে বলেন, কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে বা জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বেরিয়ে আসেন, তবুও ১০০ টাকা ভাড়া কাটা অন্যায়। তাঁদের দাবি, ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে ১০০ টাকা কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।

 

 

পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট
  • ১৯ মে ২০২৬
পাবনায় কোরবানীর হাট মাতাবে ৪০ মণের বাহারাম বাদশাহ, খায় কলা-…
  • ১৯ মে ২০২৬
বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ স্বাস্থ…
  • ১৯ মে ২০২৬
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
ডিজিডিএ মহাপরিচালককে ঢাবি ফার্মেসি অনুষদের সংবর্ধনা
  • ১৯ মে ২০২৬
জুলাই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081