মেট্রোরেলে চাকরি, আবেদন স্নাতক পাসেই

৩১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
ট্রেন অপারেটর নিয়োগ দেবে ডিএমটিসিএল

ট্রেন অপারেটর নিয়োগ দেবে ডিএমটিসিএল © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি ১০ম গ্রেডে ১৫ পদে ‘ট্রেন অপারেটর’ নিয়োগে ২৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে মেট্রোরেল। আবেদন ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকৈ শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল);

পদের নাম: ট্রেন অপারেটর;

পদসংখ্যা: ১৫টি;

মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩১ আগস্ট ২০২৫ তারিখে)। বয়স গণনার ক্ষেত্রে এসএসসি/সমমানের পরীক্ষার সনদে উল্লিখিত জন্মতারিখ গ্রহণযোগ্য হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক  করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৫৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: ডিএমটিসিএলের বিজ্ঞপ্তি

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬
মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
  • ২৮ জুন ২০২৬