তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

১৮ আগস্ট ২০২৫, ১২:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:৫৪ PM
৪৯৭ অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে

৪৯৭ অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ৪৯৭ কর্মী নিয়োগে ১৪ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪৯৭টি;

বেতন স্কেল: ৮,২৫০- ২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি পানি উন্নয়ন বোর্ডে, পদ ৪৬৮

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৮ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬