মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর

২৬ অক্টোবর ২০২৫, ০১:২১ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৯ PM
মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর

মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর © সংগৃহীত

মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে হটাৎ বড় আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় স্প্রিংটি এক ব্যাক্তির মাথায় আঘাত করে পাশের একটি চাপ-সিঙ্গারার দোকানে আঘাত করে। এতে ও-ই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান।

এদিকে এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পথচারীর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধারনা করা হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার দুপুর সাড়ে ১২ টার দিক থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জাননো জানানো হবে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তারা শুনেছেন। তবে তার নাম, পরিচয় জানা যায়নি।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬