মেট্রোস্টেশন এলাকায় নিহত যুবকের পরিচয় মিলেছে

২৬ অক্টোবর ২০২৫, ০৩:০০ PM
নিহত ব্যক্তি

নিহত ব্যক্তি © সংগৃহীত

মেট্রোরেলের ফার্মগেট স্টেশন এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। ররিবার (২৬ অক্টোবর) মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের কাছে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত যুবকের নাম আবুল কালাম, নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের এসি মো. আক্কাস আলী।

নিহতের কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা।এর আগে, দুপুরে দুর্ঘটনায় আবুল কালামের মৃত্যুর কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন জানান, একটি বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের সব চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬