ফার্মগেটে দুর্ঘটনা, বন্ধ মেট্রোরেল

২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৩ PM
মেট্রোরেল বন্ধ

মেট্রোরেল বন্ধ © সংগৃ হীত

রাজধানীর মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফার্মগেট এলাকায় মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধারনা করা হচ্ছে। রোববার ( ২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামন এ ঘটনা ঘটে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার দুপুর সাড়ে ১২ টার দিক থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জাননো জানানো হবে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তাঁরা শুনেছেন। তবে তাঁর নাম, পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে বিারট আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ করে হেঁটে যাচ্ছিলেন। স্প্রিংটি তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে। এতে ও-ই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান। নিচে পড়া স্প্রিংটির ওজন ৪০-৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ট্যাগ: মেট্রো
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬